নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত
আপলোড সময় :
৩১-০৫-২০২৬ ০৫:৫১:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৫-২০২৬ ০৫:৫১:০৯ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ ডেস্ক: নেত্রকোনা সদরের বাইপাস এলাকায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকার বাইপাস মোড়ে ঘটনাটি ঘটে।
নিহত হলেন–নেত্রকোনা সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের নূরজাহান বেগম (৪০), বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ছোট মেয়ে ইতি আক্তার (১০)।
স্থানীয়রা বাসের নিচ থেকে পাঁচজনকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত বাকি তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, নিহত তিনজনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। তাদের পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স