ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু,আক্রান্ত ১০৮৬

আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০৫:৫২:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০৫:৫২:১৪ অপরাহ্ন
২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু,আক্রান্ত  ১০৮৬ হাম শিশু মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও আক্রান্ত  হয়েছে এক হাজার ৮৬ শিশু।
আজ শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৯৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৮৩টি শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৫৩ শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ৩৩। এই সময়ে ৯০৭টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। অপরদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৩৯টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬১২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা আট হাজার ৯৯৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫৫ হাজার ৭০৫ রোগী, যাদের মধ্যে ৫২ হাজার ৫০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ