ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে একটি গোষ্ঠী: রিজভী

আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ০৬:১০:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ০৬:১০:০৩ অপরাহ্ন
সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে একটি গোষ্ঠী: রিজভী ফাইল ছবি
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি: নির্বাচিত অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার সোচ্চার থাকলেও একটি গোষ্ঠী নানাভাবে চক্রান্ত করছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার (২৯ মে) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন,  বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) বেলা ১১টায় তার সমাধিতে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই ধরনের কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাবিব উন নবী খান সোহেল ও মীর সরাফত আলী সফুসহ কেন্দ্রীয় নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ