বাস ও মাইক্রোবাসের ধাক্কা, আহত ৫
আপলোড সময় :
২৯-০৫-২০২৬ ০৬:০৩:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৫-২০২৬ ০৬:০৩:৩০ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ ডেস্ক: দুটি যাত্রীবাহী বাস ও একটি হাইসের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক । আজ শুক্রবার (২৯ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার সল্লা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দুটি বাস এবং একটি মাইক্রোবাস উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সল্লা এলাকায় পৌঁছালে রেদওয়ান পরিবহণের একটি বাস সামনে থাকা মাইক্রোবাসের পিছন ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা আরপি পরিবহণের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেদওয়ান পরিবহণের বাসটিকে সজোরে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মোট পাঁচজন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার আতাউর রহমান খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাসের ভেতর আটকে থাকা একজন পুরুষ ও একজন নারীকে উদ্ধার করা হয়। পরে তাদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স