প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাধারণ মানুষের কল্যাণ করবে সরকার : স্পিকার
আপলোড সময় :
২৮-০৫-২০২৬ ০৬:৪২:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৫-২০২৬ ০৮:৫৫:০০ অপরাহ্ন
ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এদেশের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে।
আজ বৃহস্পতিবার (২৮ মে) ভোলার লালমোহন ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় শেষে স্পিকার এ কথা বলেন। এরপর নিজ নির্বাচনি এলাকার রাজনৈতিক নেতাসহ জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্পিকার।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মহান ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বার্তা নিয়ে এসেছে। অনেক ত্যাগ-তিতিক্ষার পর আজ আমরা গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি। আগামী দিনগুলোতে অর্থনৈতিক মুক্তি আরও কাছাকাছি আসবে বলে আশা করছি।
স্পিকার আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার এ দেশের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে এটাই কামনা করি। দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীরা। এতে দেশে ভয়ের পরিবেশ কেটে গেছে। একটি গণতান্ত্রিক সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স