বাস-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল ৫ প্রাণ
আপলোড সময় :
২৮-০৫-২০২৬ ০৬:০৪:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৫-২০২৬ ০৬:০৪:৫১ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ হয়।
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল এবং তিনজনের বাসের যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়।
স্থানীয় সংসদ সদস্য ডা. কেএম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স