ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক

আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৭:২০:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৭:২০:২৯ অপরাহ্ন
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই।
তিনি আরও বলেন, ঈদকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় ঈদগাহ প্রাঙ্গন পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
র‌্যাব মহাপরিচালক বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এ বছরও র‌্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
র‌্যাবের সব সদস্য ঈ দের দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে এবং সব ব্যাটালিয়ন তাদের নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে।
তিনি আরও জানান, ঈ দ উপলক্ষে প্রধান প্রধান ঈ দের জামাতের নিরাপত্তা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশব্যাপী বিভিন্ন জায়গায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঈ দকে কেন্দ্র করে বিভিন্ন কালোবা জারি, অসাধু ব্যবসায়ীরা অবৈধ মজুদদারী, দ্রব্যের মূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজালসহ নকল দ্রব্যসামগ্রী বা জারজাত করে বা জার পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেজন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারীও বাড়ানো হয়েছে।
এছাড়াও র‌্যাবের অনলাইন মনিটরিং কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের ঝুঁকি বৃদ্ধি পায়।
এ পরিস্থিতি মোকাবিলায় সকল মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রীকালীন নিরাপত্তা চৌকি এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
এছাড়াও দেশের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ঘ রমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।
এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র‌্যাব নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ