বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত
আপলোড সময় :
২৬-০৫-২০২৬ ০৬:৫৩:১৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৬-০৫-২০২৬ ০৬:৫৩:১৫ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ ডেস্ক: বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৬ মে) দুপুর পৌনে একটায় মহাসড়কের বাটাজোর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও তাদের সন্তান তিনজনই ঘটনাস্থলে নিহত হন।
ধারণা করা হচ্ছে, ঈদের ছুটি কাটাতে তারা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
নিহতরা হলেন–বরিশালের উজিরপুর উপজেলার আব্দুল হাকিম হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৩৬), তার স্ত্রী মনিরা বেগম (২৮) ও শিশু কন্যা জান্নাত (৭)।
ঘটনার পরপরই বাসের চালক বাসটি ফেলে রেখে পালিয়ে যান। এসময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছানোর পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স