ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, নেতাকে গণপিটুনি

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৭:৪৬:২১ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৭:৪৬:২১ অপরাহ্ন
এবার গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, নেতাকে গণপিটুনি ফাইল ছবি
বাংলা রিলিজ ডেস্ক:     শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আজ রোববার (২৪ মে) সকালে এ ঘটনায় ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। শনিবার রাত ৯টায় অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তার শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা।
গ্রেফতার এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান স্বেচ্ছাসেবক দলের সদস্য। ভুক্তভোগী গৃহবধূ স্বামীকে নিয়ে এনামুলের বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে মেসেঞ্জারে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি গৃহবধূ তার স্বামীকে জানালে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার সালিশ হয়। এরপর থেকেই এনামুল ক্ষুব্ধ ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে তিনি বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। খবর ছড়িয়ে পড়লে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী এনামুলকে আটক করে পুলিশে দেয়।
শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানিয়েছেন, শনিবার রাতে জনতার কাছ থেকে এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আজ রোববার (২৪ মে) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত এনামুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে ।
এ বিষয়ে সাবেক জেলা ছাত্রদলের সভাপতি এবং বর্তমান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামুল হাসান আনন্দ বলেন, এনামুল সাবেক ছাত্রদল ও বর্তমান স্বেচ্ছাসেবক দলের সদস্য। এ ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে।
তিনি বলেন, ওই নারী তার আগের স্বামীকে ফেলে এসে এনামুলের সঙ্গে অবৈধ সম্পর্ক করেন। এনামুলকে মিথ্যে জালে ফাঁসানোর জন্য এ ধর্ষণ নাটক করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ