৯০ মিনিটের পূর্ণদৈর্ঘ্য ছবি বানাল এআই!
আপলোড সময় :
২৩-০৫-২০২৬ ০৫:১৬:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৫-২০২৬ ০৫:১৬:০৯ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, বিনোদন ডেস্ক: ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে এই সপ্তাহে প্রথমবারের মতো সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
ইয়াহুটেকের বরাতে জানা যায় ‘হেল গ্রাইন্ড’ নামের এই বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক সিনেমাটি তৈরি করেছে হিগসফিল্ড এআই । প্রতিষ্ঠানটির দাবি, চলচ্চিত্রটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫ লাখ ডলার এবং সময় লেগেছে মাত্র দুই সপ্তাহ।
কীভাবে তৈরি হলো চলচ্চিত্রটি
প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ছবিটি তৈরিতে ১৫ জন পরিচালক, সিনেমাটোগ্রাফার ও এডিটর কাজ করেছেন। তবে পুরো ভিজ্যুয়াল ও কনটেন্ট তৈরি হয়েছে এআই প্রযুক্তির মাধ্যমে। হিগসফিল্ড এআই জানিয়েছে, এটি ‘এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ৯০ মিনিটের সাই-ফাই ফিচার ফিল্ম’।
চলচ্চিত্র ও সৃজনশীল শিল্পে এআই ব্যবহারের প্রসার নিয়ে ইতোমধ্যেই ব্যাপক বিতর্ক চলছে। অনেক শিল্পী একে ‘এআই স্লপ’ বলে সমালোচনা করছেন এবং চাকরি হারানোর শঙ্কা প্রকাশ করছেন।
ট্রেলার বিশ্লেষণে দেখা গেছে, কিছু দৃশ্যে এআই-জেনারেটেড কনটেন্টে অস্বাভাবিকতা ও ভিজ্যুয়াল অসঙ্গতির অভিযোগও রয়েছে।
হিগসফিল্ড এআই-এর পরিচালক আদিলেট আবিশ বলেন, এআই তাদের গল্প বলার নতুন সুযোগ তৈরি করেছে। তার মতে, ‘একজন চলচ্চিত্র নির্মাতার মূল কাজই গল্প বলা-এআই সেই গল্প ভিজ্যুয়ালভাবে উপস্থাপনের একটি টুল।’ অন্যদিকে কনটেন্ট লিড আদিল আলিমঝানভ বলেন, এআই ফিল্ম হলেও ক্যামেরা অ্যাঙ্গেল, শট নির্বাচন ও বর্ণনার কাঠামো বোঝার মতো মৌলিক চলচ্চিত্র নির্মাণ দক্ষতা এখনো জরুরি।
বিশ্লেষকদের মতে, কান উৎসবে সম্পূর্ণ এআই-নির্মিত চলচ্চিত্রের প্রদর্শন সিনেমা শিল্পে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে দর্শকরা এই পরিবর্তন কতটা গ্রহণ করবে, তা এখনো অনিশ্চিত।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স