ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা যুদ্ধের চেতনায় আধুনিক ও সক্ষম বাহিনী হয়ে উঠেছে বিমানবাহিনী: এয়ার চিফ মার্শাল

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৯:৫০:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৯:৫০:০৫ অপরাহ্ন
স্বাধীনতা যুদ্ধের চেতনায় আধুনিক ও সক্ষম বাহিনী হয়ে উঠেছে বিমানবাহিনী: এয়ার চিফ মার্শাল বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ বিমানবাহিনী বহু প্রতিকূলতা পেরিয়ে আজ আধুনিক, সুসংগঠিত ও সক্ষম বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে যশোরের বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বিমান বাহিনী।
বাংলাদেশের আকাশসীমা রক্ষা করা বিমানবাহিনীর পবিত্র দায়িত্ব উল্লেখ করে এয়ার চিফ মার্শাল বলেন, একটি বিশ্বাসযোগ্য এয়ার ডিফেন্স সক্ষমতা শুধু সামরিক শক্তির প্রতীক নয়, বরং জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জনগণের নিরাপত্তার অন্যতম ভিত্তি। ভবিষ্যৎ যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে গ্র্যাজুয়েটিং অফিসারদের পদক ও ফ্লাইং ব্যাজ প্রদান করেন বিমানবাহিনী প্রধান। ৫ জন নারী অফিসার ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।
কুচকাওয়াজ শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে এবং প্যারাট্রুপারদের দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ