শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
আপলোড সময় :
২১-০৫-২০২৬ ০৯:২৪:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৫-২০২৬ ০৯:২৪:৪৭ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিপরিষদ সভা শেষে পল্লবীর মিরপুর-১১ নম্বরে রামিসার বাবা-মায়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, এখনও সুনির্দিষ্ট করে সময় বলা যাচ্ছে না।
এর আগে গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স