হজের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির
আপলোড সময় :
২০-০৫-২০২৬ ০৫:৪৩:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৫-২০২৬ ০৫:৪৩:৩৫ অপরাহ্ন
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: পবিত্র হজ পালন করতে আজ বুধবার (২০ মে) দুপুরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে ফিরবেন।
এর আগে মঙ্গলবার (১৯ মে) শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার হয়ে আইসিইউতে চিকিৎসাধীন গুরুতর আহত ডা. নাসির আহমদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে ও তাকে দেখতে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন যান জামায়াত আমির।
এ সময় ডা. নাসিরের চিকিৎসার খোঁজখবর নেন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর। তিনি হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু বিচার দাবি করেন।
তিনি বলেন, বিগত শাসন আমলে দেশের ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়ছে। সেখান থেকে আমাদের বেরিয়ে এসে সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। সংসদের বিরোধীদলীয় এই নেতা আরও বলেন, ন্যায়সংগত কাজে সরকারকে সহযোগিতা করলেও কোথাও অন্যায় হলে তার প্রতিবাদ করবে বিরোধীদল।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স