সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির
আপলোড সময় :
১৯-০৫-২০২৬ ১২:১১:১১ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৫-২০২৬ ১২:১১:১১ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছোড়ার ঘটনার জবাবে পাল্টা গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (১৮ মে) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৯ মে) বিজিবি ৪৮ এর মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিএসএফের গুলির জবাবে তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি করা হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের উসকানিমূলক পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের অবৈধ সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স