ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ : ইরান

আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৬:০২:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৬:০২:৫১ অপরাহ্ন
হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ : ইরান ফাইল ছবি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক :    কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবস্থাপনার জন্য একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথের সার্বিক কার্যক্রম এবং নিরাপত্তা তদারকি করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে তেহরান।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।, নবগঠিত এই সংস্থার নাম দেওয়া হয়েছে ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ।
নতুন এই সংস্থাটি মূলত হরমুজ প্রণালির যাবতীয় অপারেশন বা বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে প্রণালির সর্বশেষ পরিস্থিতি এবং এর নিরাপত্তা সংক্রান্ত যেকোনো ধরনের পরিবর্তন বা আপডেট তাৎক্ষণিকভাবে (রিয়েল-টাইম) প্রকাশ করবে এই কর্তৃপক্ষ। বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি সরবরাহ রুটে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করতেই ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ