ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া
আপলোড সময় :
১৮-০৫-২০২৬ ০৫:৪২:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৫-২০২৬ ০৫:৪২:৪৬ অপরাহ্ন
সাদিয়া ফারজানা দিনা
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করায় সদস্যসচিব পদটি শূন্য হয়।
আজ সোমবার (১৮ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্বাক্ষরিত নোটিশে সাদিয়া ফারজানা দিনাকে এ দায়িত্ব প্রদানের তথ্য জানানো হয়।
সাদিয়া ফারজানা দিনা ঢাকা মহানগর উত্তর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলেন। এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন দিনা।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স