ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে লাঞ্চে গেছে টাইগাররা

আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ১২:৩৩:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ১২:৩৩:৪১ অপরাহ্ন
পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে লাঞ্চে গেছে টাইগাররা ফাইল ছবি

বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টের প্রথম দিন শেষে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যে পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে লাঞ্চে গেছে টাইগাররা। 
সিলেট টেস্টের প্রথম দিনে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ২১ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। 
রোববার (১৭ মে) দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে সাজঘরে পাঠান এই টাইগার পেসার। আব্দুল্লাহ ফজল ৯ ও আজান আওয়াইস ১৩ রান করে ফিরে যান।
এরপর অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে শুরু এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন বাবর আজম। ৩৮ রানের জুটি গড়েন তারা। এরপর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।
শান মাসুদ ২১ ও সৌদ শাকিল ৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর সালমান আঘাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বাবর। ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান। বাবর ৩৭ ও সালমান ৬ রানে অপরাজিত আছেন।     

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ