ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসার বাংলাদেশি বিজ্ঞানী রেজাউল হক মারা গেছেন

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৮:০৪:০০ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:০৪:০০ অপরাহ্ন
নাসার বাংলাদেশি বিজ্ঞানী রেজাউল হক মারা গেছেন রেজাউল হক
বাংলা রিলিজ, তথ্যপ্রযুক্তি ডেস্ক:     মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন। ৮০ বছর বয়সে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় তিনি আমেরিকায় মারা যান।
ড. রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তিনি নাসার বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মৃত ফহিম উদ্দিন বিশ্বাসের ছেলে। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর পরিবারে একাধিকজন বিশিষ্ট পদে দায়িত্ব পালন করেছেন। বড় ভাই বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর দাফন যুক্তরাষ্ট্রেই সম্পন্ন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ