ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনের সরকারি ছুটি বাতিল প্রজ্ঞাপন!

আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৭:২৯:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৭:২৯:৫৩ অপরাহ্ন
একদিনের সরকারি ছুটি বাতিল প্রজ্ঞাপন! ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই লম্বা ছুটির তালিকায় সমন্বয় করতে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে ছুটি থাকবে। তবে এই ছুটির আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পরদিন ২৪ মে রোববারও যথারীতি অফিস চলবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের লম্বা ছুটিতে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতেই এই সাত দিনের ছুটির পরিকল্পনা করা হয়েছে। আর সেই ছুটির বিপরীতেই একদিনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
জরুরি পরিষেবার ক্ষেত্রে এই ছুটি কার্যকর হবে না। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবার মতো জরুরি খাতের কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও যথারীতি দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের বিষয়ে সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা দেবে। বেসরকারি শিল্প-প্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটির বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ