ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০৮:০৮:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৮:০৮:৩০ অপরাহ্ন
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৩ মে) সকালে রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের মিরসরাই (চট্টগ্রাম-১) আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের নির্বাচনে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা না করে তার ছেলে মাহবুব রহমান রুহেলকে আসনটি ছেড়ে দিয়েছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের আগস্ট মাসে তিনি সকল মামলায় আদালত থেকে জামিন লাভ করেন এবং ওই বছরের ১৪ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আনুষ্ঠানিকভাবে কারামুক্ত হন।
মোশাররফ হোসেনের ছেলে সাবেদুর রহমান সুমু জানান, ঢাকায় একটি জানাজা অনুষ্ঠিত হবে, যার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। তবে চট্টগ্রাম শহরে কোনো জানাজা হবে না। আগামী বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ