দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার
আপলোড সময় :
১১-০৫-২০২৬ ০৭:৩৮:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৫-২০২৬ ০৭:৩৮:৩৫ অপরাহ্ন
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি।
আজ সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতি সভা শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, তিনটি রুটের প্রস্তাবনা আছে। এক নম্বর প্রস্তাবনা, দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে করা হতে পারে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট। অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি। অন্যান্য প্রাক-প্রস্তুতি চলছে।
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে সড়ক পরিবহণমন্ত্রী এসব কথা বলেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স