ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০৭:৩৮:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০৭:৩৮:৩৫ অপরাহ্ন
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি।
আজ সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতি সভা শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, তিনটি রুটের প্রস্তাবনা আছে। এক নম্বর প্রস্তাবনা, দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে করা হতে পারে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট। অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি। অন্যান্য প্রাক-প্রস্তুতি চলছে।
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে সড়ক পরিবহণমন্ত্রী এসব কথা বলেন।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ