ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

আপলোড সময় : ১১-০৫-২০২৬ ১২:১৮:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১২:১৮:২৫ অপরাহ্ন
কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে  দুই যুবক নিহত ফাইল ছবি
বাংলা রিলিজ ডেস্ক:    যশোরের শার্শা উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (১১ মে) সকাল ৮টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশী ইউনিয়নের খাজুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শার্শা উপজেলার উলাশী খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান (৩৫) ও একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে শাহীনুর ও তোজাম্মেল মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলের অপর আরোহী তোজাম্মেল হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক কাভার্ডভ্যানটি বর্তমানে হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ