ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনা কায়সারের সবশেষ অবস্থা!

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৭:১৪:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৭:১৪:০৫ অপরাহ্ন
কারিনা কায়সারের সবশেষ অবস্থা! ফাইল ছবি
বাংলা রিলিজ,  বিনোদন ডেস্ক:    অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। গত শুক্রবার (৮ মে) রাত থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন। আজ রোববারও (১০ মে) তার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ গণমাধ্যমকে জানিয়েছেন, মেয়েকে দ্রুত বিদেশে নেওয়ার চেষ্টা চলছে। ভিসা প্রক্রিয়া দ্রুত করতে তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন।
তিনি বলেন, মেয়ের শারীরিক জটিলতা বেড়েছে। চিকিৎসকেরা বিভিন্ন চিকিৎসা সহায়তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। এর মধ্যে কারিনার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, কারিনা কায়সারের আগে থেকেই চর্বিযুক্ত লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় জানা যায়, তার শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন। অবস্থার অবনতি হলে শুক্রবার (৮ মে) রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তার আলোচিত কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ