ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৪:১৬:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০৭:৫২:২৬ অপরাহ্ন
পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ
শাহিনুর আক্তার, ষ্টাফ রিপোটার:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
আজ রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে সাইফুদ্দিন আহমদ উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে প্রক্টর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তার নিয়মিত একাডেমিক দায়িত্ব পালন অব্যাহত রাখবেন তিনি।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর ওই বছরের ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রক্টর হিসেবে নিয়োগ পান। সে সময় নতুন ভিসিও নিয়োগ দেওয়া হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ