ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরু

আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৪:০৯:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৪:০৯:৩০ অপরাহ্ন
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরু ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ৮ জুন এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য করা হয়েছে।
আজ রোববার (১০ মে) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। এদিন মামলার সাক্ষ্যগ্রহণের তারিখও জানায় ট্রাইব্যুনাল।
এ মামলায় তাপস-নানকসহ পলাতক আসামিদের তালিকায় রয়েছেন— ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাঈমুল হাসান রাসেলসহ চার নেতাকর্মী এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ