ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে  ৪.৫ ভূমিকম্প অনুভূত

আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৭:০৫:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৭:০৫:০৪ অপরাহ্ন
দেশে  ৪.৫ ভূমিকম্প অনুভূত ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটে এ ভূ-কম্পন হয়। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। 
আজ শনিবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য জানান।
ফারজানা সুলতানা জানান, শনিবার বিকেল ৩টা ১০ মিনিট ৮ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ঢাকা ২৭১ কিলোমিটার উত্তরে ভারতের আসাম রাজ্যে।
হালকা শ্রেণির এ ভূমিকম্পে দেশে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬। আসাম রাজ্যের গুয়াহাটি থেকে ১৫৭ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ