পুরোনো পথে হাঁটছে সরকার : গোলাম পরওয়ার
আপলোড সময় :
০৮-০৫-২০২৬ ০৭:৩২:৪৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৫-২০২৬ ০৭:৩২:৪৭ অপরাহ্ন
মিয়া গোলাম পরওয়ার
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: বর্তমান সরকার পুরোনো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৮ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
জামায়াত সেক্রেটারি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ আন্দোলন করেছে। অথচ নতুন সরকার সেসব গুরুত্ব না দিয়ে আবারো পুরোনো পথে হাঁটছে।
এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনও দেশের প্রেসক্রিপশন মেনে নেওয়া হবে না। ব্যবসা-বাণিজ্য ও শিল্পসহ সব খাত স্বাধীন হতে হবে।
এসময় ন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। জামায়াত সেক্রেটারি বলেন, রেল শ্রমিকসহ সব শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। এ সময় আগামী বাজেটে রেল খাতকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান সংগঠনটির নেতাকর্মীরা।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স