ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দোকানপাট খোলা রাখার সময় বাড়ছে!

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৯:১৪:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৯:১৪:৪১ অপরাহ্ন
দোকানপাট খোলা রাখার সময় বাড়ছে! ফাইল ছবি

নিউজ ডেস্ক:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানিয়েছে দোকান মালিক সমিতি।
এতদিন এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকত। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় জানান, ঈদুল আজহা সামনে রেখে দোকানপাট ও বিপণিবিতান রাত ১১টা পর্যন্ত খোলা রাখার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল। তবে সরকার খোলা রাখার অনুমতি দিয়েছে রাত ১০টা পর্যন্ত। পাশাপাশি আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করি, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।
এর আগে জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। এরপর ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা বাড়িয়ে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৭টা করা হয়।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ