ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন

আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৯:২৮:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৯:২৮:৩২ অপরাহ্ন
না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন
বাংলা রিলিজ,  বিনোদন ডেস্ক:   জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। দীর্ঘদিন খাদ্যনালির ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ডিসেম্বরেই তারিকুজ্জামান তপনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। তখনই রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে যায় বলে জানান চিকিৎসকেরা। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং একাধিক কেমোথেরাপিও গ্রহণ করেন।
অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, চিকিৎসার পরও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি কিছুই খেতে পারছিলেন না, প্রায়ই বমি হচ্ছিল এবং তীব্র শারীরিক যন্ত্রণায় দিন কাটছিল তাঁর।
চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। সরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা করা হলেও শয্যা না পাওয়ায় তা সম্ভব হয়নি। অন্যদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে কঠিন হয়ে ওঠে।
এই পরিস্থিতিতে পরিবারটি সরকার ও সহকর্মীদের সহযোগিতা কামনা করেছিল। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে চলে যান।
ছোট পর্দা ও চলচ্চিত্রে দীর্ঘদিন কাজের মাধ্যমে পরিচিতি পাওয়া তারিকুজ্জামান তপন বিশেষ করে কমেডি চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছে পরিচিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ