ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডকে আড়াইশ’র মধ্যে আটকালো বাংলাদেশ

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৭:৩৯:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৭:৩৯:০৪ অপরাহ্ন
নিউজিল্যান্ডকে আড়াইশ’র মধ্যে আটকালো বাংলাদেশ টাইগারদের বিপক্ষে নিউজিল্যান্ড

বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:   তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনেই এগোচ্ছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। তবে সুবিধা করতে পারেননি নিক কেলি। সপ্তম ওভারের তৃতীয় বলে এই কিউই ব্যাটারের স্ট্যাম্প ভেঙে দেন শরিফুল।
এরপর দলের হাল ধরেন ওপেনার হেনরি নিকোলস ও উইল ইয়ং। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে সফরকারীরা। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৬৪ বলে ৫০ রানের জুটি গড়ে এই দুই ব্যাটার।
তবে ইনিংস বড় করতে পারেননি ইয়ং। ৪২ বলে ৩০ রান করে রিশাদ হোসেনের বলে ক্যাচ আউট হন এই কিউই ব্যাটার। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৬৫ বলে ফিফটি তুলে নেন নিকোলস।
এদিন তিনে ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি অধিনায়ক টম লাথাম। ১৫ বলে ১৪ রান করে মিরাজের বলে বোল্ড আউট হন তিনি। এরপর নিজেকে সামলাতে পারেননি হেনরি নিকোলস। ৮৩ বলে ৬৮ রান করে রিশাদের দ্বিতীয় শিকার হন তিনি।
এরপর মোহাম্মদ আব্বাস (১৪) ও জোশ ক্লার্কসন ৮ রানে আউট হলে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ডিন ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি তুলে নেন তিনি। কিন্তু ৪৭তম ওভারের তৃতীয় বলে নাহিদ রানার দুর্দান্ত ইয়োর্কারে পরাস্থ হন তিনি।
৫৮ বলে ৫৯ রান করেন এই ব্যাটার। তাকে সঙ্গ দেন নাথান স্মিথ। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রানের লড়াকু পুঁজি পেয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। এ ছাড়াও একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ