ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যালেরিয়ায় মারা গেলেন বাণিজ্য সচিব মাহবুব

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১১:৫৭:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১১:৫৭:৩৬ পূর্বাহ্ন
ম্যালেরিয়ায় মারা গেলেন বাণিজ্য সচিব মাহবুব বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:  ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাহবুবুর রহমান ১৩তম বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন।
তিনি দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ