গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের নতুন কর্মসূচি
আপলোড সময় :
১৬-০৪-২০২৬ ০৬:১৫:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৪-২০২৬ ০৬:১৫:৫২ অপরাহ্ন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: জুলাই সনদ অনুযায়ী সংস্কারের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে আগামী ২ মে পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্বাতাধীন ১১ দলীয় ঐক্য।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে আন্দোলনের পরবর্তী এই রূপরেখা তুলে ধরা হয়। ১১ দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, আগামী ১৮ এপ্রিল শনিবার ১১ দলের উদ্যোগে ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল শনিবার ঢাকা বাদে বাকি সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। আগামী ২ মে, প্রত্যেকটি জেলা শহরে গণমিছিল হবে।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, এই ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনার হবে।
গোলাম পরওয়ার জানান, ২ মে এর পর থেকে বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১২টি সিটি করপোরেশনে বিক্ষোভ সমাবেশ হবে। এগুলোতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই রাউন্ড শেষ হওয়ার পর রাজধানীতে ১১ দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স