ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্থায়ীভাবে খুলে দেয়া হলো হরমুজ প্রণালি, চীনের প্রতি ট্রাম্পের নমনীয় বার্তা

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০২:০৪:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০২:০৪:৪৭ পূর্বাহ্ন
স্থায়ীভাবে খুলে দেয়া হলো হরমুজ প্রণালি, চীনের প্রতি ট্রাম্পের নমনীয় বার্তা ফাইল ছবি

বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে খুলে’ দেয়ায় চীন ‘খুবই সন্তুষ্ট’ হয়েছে। তিনি বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি আর কখনোই অবরুদ্ধ থাকবে না। বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া নতুন পোস্টে চীনের প্রতি ট্রাম্প এমন নমনীয় বার্তা দেন। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‌‌‘আমি স্থায়ীভাবে হরমুজ প্রণালি খুলে দিয়েছি। এতে চীন খুবই খুশি হবে। আমি এটা তাদের ভালোর জন্য এবং বিশ্বের জন্যও করছি। এমন অচলাবস্থার মতো পরিস্থিতি কখনই পুনরাবৃত্তি হবে না।’ ট্রাম্প বলেন, ইরানে সমরাস্ত্র না পাঠানোর বিষয়ে রাজি হয়েছে চীন। কয়েক সপ্তাহ পর আমি যখন সেখানে যাব, প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে গভীর ও উষ্ণ আলিঙ্গন দেবেন। আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছি! এটা কি সংঘাতে জড়ানোর চেয়ে ভালো নয়??
এর আগে তেহরান জানায়, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের জারি করা নৌ-অবরোধ অব্যাহত থাকলে শুধু লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেয়া হবে। বুধবার ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেয়া হবে। সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে একে বর্তমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ