ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনাল নিশ্চিতে রাতে রিয়ালের বায়ার্ন পরীক্ষা

আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০১:৪৪:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০১:৪৪:৪৭ পূর্বাহ্ন
সেমিফাইনাল নিশ্চিতে রাতে রিয়ালের বায়ার্ন পরীক্ষা ফাইল ছবি

বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:   চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে লস ব্লাঙ্কোদের জন্য। সেমিফাইনালে যেতে হলে এ ম্যাচে শুধু জিতলেই হবে না, মেলাতে হবে জটিল সমীকরণ।

আজ বুধবার (১৫ এপ্রিল) দিনগত রাত ১টায় বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে দুই দল। প্রথম লেগে মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল রিয়াল-বায়ার্ন। ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল জার্মান ক্লাব বায়ার্ন।
ঘরের মাঠে বিবর্ণ ফুটবল উপহার দিয়েছিল রিয়াল। বিশেষ করে রক্ষণভাগের ফুটবলাররা নিজেদের ছায়া হয়ে ছিলেন। কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়াস জুনিয়ররা যতটুকু চেষ্টা করেছিলেন, সেটিও ভেস্তে যায় বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের নৈপুণ্যে।
বায়ার্নের গোলবারের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন নয়্যার। যে প্রাচীর ভেঙে ঘরের মাঠেও জয় তুলে নিতে পারেনি রিয়াল। উল্টো লুইস দিয়াজ ও হ্যারি কেইনের গোলে ১২ বছর পরে রিয়ালকে হারানোর স্বাদ পায় বায়ার্ন মিউনিখ।
সেমিফাইনালে যেতে হলে আজ প্রতিপক্ষের মাঠে শুধু জিতলেই হবে না। রিয়ালকে মেলাতে হবে সমীকরণ। দ্বিতীয় লেগে বায়ার্নের বিপক্ষে অন্তত ২ গোলের ব্যবধানে জিততে হবে আলভারো আরবেলোয়ার দলকে। যদি নির্ধারিত সময় পর্যন্ত এক গোলের ব্যবধান রাখতে পারে, তাহলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো ফলাফল না এলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে টাইব্রেকারে।
দুই দলের শেষ ম্যাচের পরিসংখ্যান বলছে, জয়ের পাল্লা ভারী রিয়ালের। দুইটি ম্যাচে জয় পেয়েছে তারা। সমান দুটি ম্যাচ ড্র হয়েছে। আর একটি ম্যাচ জিতেছে বায়ার্ন মিউনিখ। তবে রিয়ালের সাম্প্রতিক ফর্ম আর শেষ ম্যাচে হার এগিয়ে রাখছে বায়ার্নকেই।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ