জুলাই সনদের প্রতিটি শব্দ আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী
আপলোড সময় :
১৫-০৪-২০২৬ ১২:০৪:৩১ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৫-০৪-২০২৬ ১২:০৪:৩১ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ বিএনপি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনূস যখন ডেকেছিলেন, সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল। বিএনপি জুলাই সনদে সই করেছিল। কাজেই যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব।
তারেক রহমান বলেন, যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরিসহ জনগণের জনকর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আছর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন। পরে জনসভায় যোগ দেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স