সুন্দরগঞ্জে ৩ দিন পর নিখোঁজের যুবকের লাশ উদ্ধার : ব্যর্থ ডুবুরিদল
আপলোড সময় :
১৪-০৪-২০২৬ ০৮:২০:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৪-২০২৬ ০৮:২০:৩৮ অপরাহ্ন
সুন্দরগঞ্জে ৩ দিন পর নিখোঁজের যুবকের লাশ উদ্ধার : ব্যর্থ ডুবুরিদল
এবি সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলার হরিপুর খেঁয়াঘাটে তিস্তানদীতে নিখোঁজের ৩ দিন পর রেজাউল ইসলামের (২৪) লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) হরিপুর খেঁয়াঘাট এলাকায় রেজাউল ইসলামের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করতে সক্ষম হন।
এরআগে গত রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের আতাউর রহমানের ছেলে রেজাউল ইসলাম নিত্যদিনের ন্যায় অন্যান্যদের সঙ্গে নৌকাযোগে তিস্তানদী বুকে জেগে ওঠা চরে গজানো কাশগাছ আহরণ করতে যান। বিকালে নৌকাবোঝাই কাশগাছের আঁটি নদী কিনারে নামানোর সময় পা ফসকে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে নিখোঁজ হন। তাকে উদ্ধারে পরিবারের পক্ষ থেকে নানান প্রক্রিয়ার একপর্যায়ে পরেরদিন (সোমবার) সকাল থেকে বিকাল পর্যন্ত ফায়ার সার্ভিস সদস্যরা ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে খোঁজ পেতে ব্যার্থ হয়ে অভিযান সমাপ্তি করেন।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় মৃতদেহ উদ্ধারের বিষয়টি বাংলা রিলিজকে নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ব বলেন- এব্যাপারে রেজাউল ইসলামের বাবা একটি ইউডি মামলা করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স