ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১৪০২

আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৫:১০:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৫:১০:২১ অপরাহ্ন
হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১৪০২ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ :   দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৪০২ শিশু। আজ বুধবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ১৬৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ২৬৯ শিশু মারা গেছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ৭৭ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ৩২৫। এই সময়ে এক হাজার ২০৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৪২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ৩৪ হাজার ১৪৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ১৫০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট দুই লাখ আট হাজার ৬৩৪ রোগী, যাদের মধ্যে এক লাখ ৯৯ হাজার ৮৯৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ