ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক শিল্প ধ্বংসে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াত আমিরের

আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৫:০৪:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৫:০৪:১০ অপরাহ্ন
পোশাক শিল্প ধ্বংসে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াত আমিরের ফাইল ছবি
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:   অস্থিরতা উসকে দিয়ে ষড়যন্ত্রকারী ও সুযোগসন্ধানীরা পোশাক শিল্প ধ্বংসের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে জামায়াত আমির এ অভিযোগ করেন।
শফিকুর রহমান বলেন, ‘ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে বলে মনে হয়। এ ব্যাপারে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।’
জামায়াত আমির আরও বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘কোনো মালিক কিংবা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা বিশ্বাস করি, কোনো শ্রমিক এ ধরনের কাজে জড়িত হবেন না।’
ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, পোশাক শিল্পের সম্ভাবনা ধ্বংসের জন্য গভীর কোনো ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
কারখানার মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ