ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ— বিএনপি রাবণ : নাহিদ ইসলাম

আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১২:৪৬:১১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১২:৪৭:১৮ পূর্বাহ্ন
যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ— বিএনপি রাবণ  : নাহিদ ইসলাম নাহিদ ইসলাম

তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি  বিএনপির তীব্র সমালোচনা করে দলটিকে ‘রাবণ’ আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ক্ষমতার স্বাদ পাওয়ার পর বিএনপি জনগণের রক্ত ও ত্যাগের কথা ভুলে গেছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠনের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ—আজ তারা রাবণ হয়ে গেছে।” তার দাবি, ক্ষমতায় এসে বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিশ্রুতিও রক্ষা করেনি।
তিনি আরো অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের ভোটের প্রতিফলন ঘটাতে পারেনি এবং গুরুত্বপূর্ণ সংস্কারমূলক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেনি। মানবাধিকার, পুলিশ সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, যারা রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের পরিণতি ভালো হয় না এবং বর্তমান সরকারকেও সেই পরিণতির মুখোমুখি হতে হতে পারে।
তিনি জানান, শুধু সংসদে নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গণভোট, জুলাই সনদ ও শ্রমিক অধিকারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন জোরদার করা হবে।
সরকারকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যের প্রয়োজনীয় সময়ে সরকার সুযোগ নষ্ট করেছে এবং এখন প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ