ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর যশোর সফর ২৭ এপ্রিল

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০৯:১৬:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০৯:২০:০৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর যশোর সফর ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান

আহছান হাবিব, নিজস্ব প্রতিনিধি:  আগামী ২৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের প্রস্তাবিত ভিত্তিপ্রস্তর এলাকা পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। তিনি অভিযোগ করেন বলেন, বিগত ১৭ বছর যশোরের উন্নয়ন কার্যক্রম অনেকটা থমকে গিয়েছিল কিন্তু এখন থেকে জেলাটি পুনরায় উন্নয়নের ধারায় ফিরবে।
প্রধানমন্ত্রীর সফরের সূচি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, সফরকালে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে সূচিত ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করবেন।
এছাড়া তিনি ঈদগাহ ময়দানে জনসভা যোগ দেবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী যশোর ত্যাগ করবেন।
জ্বালানি তেল ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের আঁচ বাংলাদেশেও লেগেছে। তবে সরকার আন্তরিকভাবে কাজ করছে যাতে সাধারণ জনগণ ভোগান্তির শিকার না হয়।
তিনি আরও জানান, বর্তমানে দেশে সেচ মৌসুম (ইরিগেশন) চলছে এবং কৃষকরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।
হাসপাতালের উদ্বোধনী স্থল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শার্শার উলাশী খাল এলাকা ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এবং অনুষ্ঠান সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ