ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে প্রকাশ্যে আনলেন রণদীপ হুদা

আপলোড সময় : ১১-০৪-২০২৬ ০১:৩১:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-০৪-২০২৬ ০১:৩১:৩২ পূর্বাহ্ন
মেয়েকে প্রকাশ্যে আনলেন রণদীপ হুদা ফাইল ছবি

বিনোদন ডেস্ক:   পর্দায় তার উপস্থিতি মানেই বলিষ্ঠ অভিনয় আর রুদ্রমূর্তি। তবে এবার একবারে ভিন্ন এক রূপে ধরা দিলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। বাস্তবের আঙিনায় তিনি এখন এক আবেগপ্রবণ বাবা। 

সম্প্রতি স্ত্রী লিন লাইশরাম ও রণদীপের কোলজুড়ে এসেছে এক কন্যাসন্তান। এবার ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের মেয়ের ছবি ও নাম প্রকাশ্যে আনলেন এই অভিনেতা।
রণদীপ তার মেয়ের নাম রেখেছেন ‘নিওমিকা’। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের নাম ঘোষণা করে তিনি লিখেছেন, আমাদের পৃথিবীর নতুন কেন্দ্র। নিওমিকা নামের অর্থও বেশ চমৎকার— যার মাধ্যমে ঐশ্বরিক আশীর্বাদ, স্বাধীনতা এবং আকাশের মতো অসীমতাকে বোঝানো হয়েছে।
ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে রণদীপ দুটি ছবি প্রকাশ করেছেন। সেখানে মা লিন লাইশরামকে দেখা যাচ্ছে পরম মমতায় নিওমিকাকে কোলে নিয়ে বসে থাকতে। তবে শুধু ছবিই নয়, ভক্তদের জন্য একটি বিশেষ অডিও ক্লিপও শেয়ার করেছেন তিনি। যেখানে প্রথমবারের মতো বাবাকে তার ছোট্ট মেয়েকে নাম ধরে ডাকতে শোনা যায়। রণদীপের এই পোস্টে সহকর্মী ও নেটিজেনরা শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন এই তারকা দম্পতিকে।
এদিকে সন্তানজন্মের খবরও এক অন্য ধরনের পোস্টে দিয়েছিলেন রণদীপ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজের বাবার কোলে মেয়ের ছবি দিয়ে খুশির খবর ভাগ করে অভিনেতা লিখেছিলেন, আজ আমি বাবা হলাম। আজকের দিনে আমার বাবার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। ধন্যবাদ লিন, আমাকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য। 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ