ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল গ্রেফতার
আপলোড সময় :
২৪-০৯-২০২৬ ০৮:১৫:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৯-২০২৬ ০৮:১৫:৪৫ অপরাহ্ন
ফাইল ছবি
মাহবুবুল আলম, কোর্ট প্রতিনিধি: ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়।
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে সংবাদ লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স