ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হবে না : পরওয়ার

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০৪:১৫:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০৪:১৬:০০ অপরাহ্ন
প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হবে না : পরওয়ার মিয়া গোলাম পরওয়ার

আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:    শেরপুর ও বগুড়ার উপনির্বাচন প্রমাণ করেছে দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 

আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াত সেক্রেটারি বলেন, দুটি আসনে উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
এ সময় গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশ শেষে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ