ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি না মানলে ১ দফা বাস্তবায়নে প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:২০:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:২০:৪৭ অপরাহ্ন
দাবি না মানলে ১ দফা বাস্তবায়নে প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির ফাইল ছবি
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  বর্তমান সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আপনারা যে আন্দোলনে নেমেছেন আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব ইনশাল্লাহ। লংমার্চ নিয়ে আসার পথে মানুষ হাত নেড়ে এক আঙ্গুল উঁচিয়ে দেখিয়েছে এক দফার। আপনারা এক দফার প্রস্তুতি নেন। 
তিনি বলেন, যখন এক দফার ডাক আসবে তখন আপনারা সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসবেন। সরকার যদি এর মধ্যে আমাদের ৮ দফার দাবি মানে তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি না মানে তাহলে সরকার পতনের ১ দফার দাবিতে ঢাকায় আসার প্রস্তুতি নিবেন।
আজ শনিবার দুপুর দুইটায় সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটকুমরুল ইন্টারচেন মোড় এলাকায় লং মার্চ নিয়ে রংপুরে যাবার পথে উপস্থিত সমাবেশে এসব কথা বলেন তিনি। 
এ সময় জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমীর এটিএম আজহার আলী, রফিকুল ইসলাম খান এমপি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওঃ মামুনুল হক, সহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। 
বিএনপি সরকারকে আওয়ামী লীগের মতোই ভারতের দাসত্ববাদী বলে মনে করে বক্তারা বলেন, সরকার সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদের নির্বাচনে যে ওয়াদা ছিল তার কোনটাই বাস্তবায়ন করেনি। বিশেষ করে গণভোটের যে কাঙ্ক্ষিত রায় তা এখনো মেনে নিতে নানা রকম গড়িমাসী করছে। 
তারা আরও বলেন, আমরা সরকারকে বেকায়দায় ফেলতে এই লংমার্চ করছি না। সরকার যদি দাবি না মানে তাহলে আমাদের আন্দোলন আগামীকাল আরো কঠোরতর হবে। 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ