ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার পরিষদের শপথ বির্তকে মন্তব্য করতে চান না সিইসি

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০১:৩৫:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০১:৩৭:০৪ পূর্বাহ্ন
সংবিধান সংস্কার পরিষদের শপথ বির্তকে মন্তব্য করতে চান না সিইসি সিইসি এ এম এম নাসির উদ্দিন

তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:   সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর বির্তক নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে কেন্দ্রীয় মনিটরিং সেল পরির্দশনের সময় সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান সিইসি। 

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের সংসদ সদস্য হিসেবে শপথ পড়ানোর পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই শপথ বিরোধীদলীয় সংসদ সদস্যরা পাঠ করলেও সরকারি দলের সদস্যরা তা থেকে বিরত থাকেন। এ নিয়ে সংসদ অধিবেশনে একাধিকবার বিতর্কে জড়ায় সরকারি ও বিরোধী দল। 
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন নিয়ে সিইসি জানান, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। আন্তর্জাতিক মানের নির্বাচন দেখিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। উপনির্বাচনে সাধারণত ভোটার উপস্থিতি কম থাকে।   
সিইসি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সাথে বসবে ইসি। এ নিয়ে আরও আলোচনা দরকার বলে জানিয়ে তিনি বলেন, আইন পরিবর্তন হবে কিনা তা নিয়ে অপেক্ষায় আছে ইসি। 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ