ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

আপলোড সময় : ১০-০৪-২০২৬ ০১:১৯:০২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০৪-২০২৬ ০১:১৯:৪৫ পূর্বাহ্ন
সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ফাইল ছবি

আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করতে যাচ্ছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই ফরম বিক্রি শুরু হবে।
রুহুল কবির রিজভী বলেন, আজ শুক্রবার সকাল ১১টা থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা
আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহ করে তা আগামী ১২ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার সময় জামানত হিসেবে ৫০ হাজার টাকা দিতে হবে।
এর আগে গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল।
ইসি সচিব জানান, আপিল দায়েরের তারিখ ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। সব প্রক্রিয়া শেষে ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। আসন বণ্টনের হিসাব অনুযায়ী, এবার বিএনপি পাচ্ছে ৩৬টি আসন। এ ছাড়া জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ