ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব

আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ১১:৫৩:২২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১১:৫৩:২২ পূর্বাহ্ন
ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:   সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালের সূত্রধরে প্রত্যাহার হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ডিবিতে ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও বলেন, ডিএমপি থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই তাকে ডেকেছে। কমিটিতে ডিবির একজন আছেন। অন্য দুজন ডিএমপি সদরদপ্তরের। তাই তাকে ভাইরাল হওয়া অডিওর বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে ভাইরাল অডিওতে ওসি রাকিবুলের নামে প্রচারিত ওই অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।
অডিওতে আরও দাবি করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। এ ছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও তাকে কথা বলতে শোনা যায়।
 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ