ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী,৬ জুনের আগেই স্থানীয় নির্বাচন : ইসি

আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৮:২০:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৮:২০:২৬ অপরাহ্ন
উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী,৬ জুনের আগেই স্থানীয় নির্বাচন :  ইসি ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:  আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন (বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন) সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতি সভা শেষে এমনটা জানিয়েছেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, আজকের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে দু’টি এজেন্ডা ছিল- জাতীয় সংসদের একটি বাই-ইলেকশন (উপনির্বাচন) এবং স্থানীয় সরকার নির্বাচন। বৈঠকে নির্বাচন ঘিরে কমিশনের ঘোষিত খসড়া নিয়ে মতামত নেয়া হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নির্বাচনে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও সেসব প্রযুক্তি ব্যবহার করা হবে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগামী বছর ৬ জুন এইচএসসি পরীক্ষার আগে শেষ করতে হবে। এ নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় শিক্ষাসহ বেশকিছু বিষয়ের কথা এসেছে। বিশেষ করে বন্যার কারণে শিক্ষার্থীরা যে ক্ষতির সম্মুখিন হয়েছে, তারা এখনো সেটি কাটিয়ে উঠার চেষ্টা করছে। আর নির্বাচনি কাজে প্রশিক্ষণসহ অন্যান্য বিষয়ের জন্য একজন শিক্ষককে আমাদের অন্তত এক সপ্তাহের জন্য প্রয়োজন। এসব বিষয় মাথায় রেখে জুনের আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ