শেখ হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল তৈরি করছে ভারত : রিজভী
আপলোড সময় :
১৬-০৯-২০২৬ ০৫:০২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৯-২০২৬ ০৫:০২:৪৯ অপরাহ্ন
ফাইল ছবি
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল তৈরি করছে ভারত, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ব্রিকসে যোগ না দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শক্তিশালী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন৷
অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তের পরদিনই একটি ইউনিট বিকল হওয়ার অযুহাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আদানি। ঘাটতি দেখা দেয় দেশের বিদ্যুৎ খাতে৷ সরকার বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট সমাধানে কাজ করছে বলেও জানান তিনি৷
বাংলাদেশকে যারা একাত্তরের পূর্বাপর জায়গায় নিয়ে যেতে চায়, তাদের সেই প্রতিশোধের নেশা এ দেশের মুক্তিযুদ্ধকামী জনগণ প্রতিহত করবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি দাবি করেন, বিএনপি সরকারের সমালোচনার কারণে কেউ গুম-খুনের শিকার হয়নি৷
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স